Daily Samadhan
Wednesday , 15 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িঘাট ও ক্ষারিক্ষ্যং অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিবেদক
শহিদুল ইসলাম
July 15, 2026 5:19 pm

নানিয়ারচর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান ভারীবর্ষণ/অতিবৃষ্টিতে বুড়িঘাট ও ক্ষারিক্ষ্যং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিকনির্দেশনায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় জোনের দায়িত্বপূর্ণ বুড়িঘাট ও ক্ষারিক্ষ্যং এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে সহায়তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় ক্যাপ্টেন ফায়েক ইবতিদা ইসলাম, ক্যাম্প কমান্ডার, বুড়িঘাট আর্মি ক্যাম্প বুড়িঘাট এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আনুষ্ঠানিকভাবে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও, ক্ষারিক্ষ্যং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্ষারিক্ষ্যং এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উক্ত কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ মানবিক সহায়তা গ্রহণ করেছেন। দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতেও জনসাধারণের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বগুড়ায় রোগীর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২

আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু,দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শামা ওবায়েদের বৈঠক

জাতীয় সংসদের হুইপ দুলুকে গুলির চেষ্টা, নাটোরে যুবক আটক

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

ফিলিপাইনের ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করলেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

নারীদের জন্য দুইটি স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

রাউজান ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা সম্পন্ন