Daily Samadhan
Friday , 17 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি নাগরিক পেলেই বহিষ্কার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
July 17, 2026 9:22 pm

মালয়েশিয়ায় অবস্থান করা কোনও ইসরায়েলি নাগরিকের খোঁজ পাওয়া গেলেই তাদের অবিলম্বে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, যদি আমরা কোনও ইসরায়েলির সন্ধান পাই, তবে তাদের তাৎক্ষণিকভাবে বহিষ্কার করব। কারণ, আমরা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিই না। দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের একটি বেসরকারি আবাসিক ও প্রযুক্তিভিত্তিক কমিউনিটিতে ইসরায়েলিদের সম্পৃক্ততার অভিযোগে তদন্ত চলার মধ্যেই এ মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সূত্র: মিডল ইস্ট আই।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নেটওয়ার্ক স্কুল নামের ডিজিটাল নোমাডদের একটি কমিউনিটির বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ও কয়েনবেসের সাবেক প্রধান প্রযুক্তি কর্মকর্তা বালাজি শ্রীনিবাসনের প্রতিষ্ঠিত এই প্রজেক্টটি জোহর রাজ্যের ১০০ বিলিয়ন ডলারের ফরেস্ট সিটি প্রকল্পে অবস্থিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, দ্বৈত নাগরিকত্ব থাকা কিছু ইসরায়েলি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করে এই প্রকল্পে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্পষ্ট করে বলেছেন, যদি তদন্তে এই দাবির সত্যতা প্রমাণিত হয়, তবে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার সঙ্গে ইসরায়েলের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। সাধারণত বিশেষ অনুমতি ছাড়া ইসরায়েলি পাসপোর্টধারীদের দেশে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে দ্বৈত নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে মালয়েশিয়ায় সুনির্দিষ্ট কোনও আইনি নিষেধাজ্ঞা নেই। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, মালয়েশীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে ওই প্রকল্পের সঙ্গে যুক্ত বিদেশি নাগরিকদের পরিচয় যাচাই করা শুরু করেছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আগাম আলু বপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন কিশোরগঞ্জের চাষিরা

আমার স্ত্রী ও দুই সন্তানকে দেখে রাখবেন’- চিরকুটে লিখে ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা

দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯

আখাউড়া-সিলেট রেলপথে ৫ স্টেশন বন্ধ, বাড়ছে যাত্রী দুর্ভোগ

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে দেশ গড়তে হবে : প্রধানমন্ত্রী

থাইল্যান্ডে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে শিক্ষকসহ নিহত ৭

সাড়ে চার ঘণ্টায় ১৩ প্রতিষ্ঠান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় অসন্তোষ

মান্দায় ইউএনওর বিরুদ্ধে বয়ঃসন্ধিকালীন প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

নাসিরনগরে প্রেমিকের বাড়িতে গিয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ সন্তানের জননীর