Daily Samadhan
Sunday , 19 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই বিপ্লবের মাধ্যমে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 19, 2026 8:36 pm

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপির ১৭ বছরের আন্দোলন জুলাই বিপ্লবের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। রোববার (১৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “বেগম খালেদা জিয়া প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছেন, জুলাইয়ে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে তা সফল হয়েছে।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, জনগণের স্বস্তি নিশ্চিত করতে বিএনপি সরকার কাজ করছে। তার দাবি, হার্টের রিংয়ের ওপর ভ্যাট বাতিল করায় এর দাম কমেছে এবং সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে।

তিনি আরও বলেন, জনগণের কাছে জবাবদিহিতার অংশ হিসেবে দলটি নিজেদের আয়-ব্যয়ের হিসাব দিয়েছে।

স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে নাকি জোটবদ্ধভাবে প্রার্থী দেওয়া হবে—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান রিজভী।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া