Daily Samadhan
Sunday , 31 May 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে জাহাজ চলাচলে ইরানের কঠোর হুঁশিয়ারি, না মানলে ভয়াবহ পরিণতি

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
May 31, 2026 8:49 pm

হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে ওই অঞ্চল দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর (খাতাম আল-আম্বিয়া) জানিয়েছে, এই প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে, অন্যথায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিণতির মুখোমুখি হতে হবে। শনিবার (৩০ মে) আল জাজিরার লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক সদর দপ্তরটি উল্লেখ করেছে, হরমুজ প্রণালির সার্বিক ব্যবস্থাপনা ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। এর ফলে সব ধরনের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার ও অন্যান্য নৌযানকে যাতায়াতের জন্য নির্ধারিত রুট ব্যবহার করতে হবে। এর পাশাপাশি ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালিতে যাত্রার শুরুর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, যে কোনো জাহাজ যদি এসব বিধিনিষেধ বা নিয়মকানুন লঙ্ঘন করে, তবে তাদের চলাচলের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীর প্রতিও বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটি। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, সামুদ্রিক চলাচল কিংবা এই প্রণালির ব্যবস্থাপনায় হস্তক্ষেপের যেকোনো ধরনের প্রচেষ্টার তীব্র জবাব দেবে তারা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৪ শিক্ষার্থী আহত

একসময় ঢাকা কলেজ দেশের সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ ছিল: রাষ্ট্রপতি

পেনশনের টাকা আত্মসাতের অভিযোগে অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত

দ্বিতীয় দিনের মতো রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত

ইসরায়েলি নাগরিক পেলেই বহিষ্কার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

স্কুল-কলেজে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ

বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে কত?

রাষ্ট্রপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন ড. মুহাম্মদ ইউনূস