Daily Samadhan
Wednesday , 22 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ বিষয়ক সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 22, 2026 9:46 pm

ঢাকায় কর্মরত অপরাধ বিষয়ক সিনিয়র সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই। তিনি দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের’ (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচিত সদস্য ছিলেন তিনি।

গতকাল বুধবার দুপুর ১টা ২০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি রাজশাহী সদরে। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ঢাকায় সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানা গেছে, বুধবার রাজধানীর আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে গিয়েছিলেন আবু হেনা রাসেল। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে ক্র্যাব পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একজন সহকর্মী, সংগঠক ও আপনজনকে হারিয়ে শোকাহত তার সহকর্মীরা। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির নেতারা তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল বিকেল সোয়া ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে ক্র্যাব কার্যালয়ের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

আবু হেনা রাসেল দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ভোরের কাগজ, সমকাল, কালের কন্ঠসহ জাতীয় বিভিন্ন গনমাধ্যমে কাজ করছেন। তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির এক নম্বর নির্বাহী সদস্য ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার আটক-১

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

কারাগারে শীর্ষ মাদক কারবারি ফেন্সি সামির-ফর্মা হৃদয়, অনুসারীদের ভয়াবহ তাণ্ডব

নেপাল সেনাবাহিনীর ‘জেনারেল হলেন’ ভারতীয় সেনাপ্রধান

রাজধানীতে মাদক কারবারে বাঁধা দেয়ায় মোটরসাইকেল আরোহীর মাথায় ইট নিক্ষেপে গ্রেপ্তার ৩

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিতে চায় ওমান

ফের ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

‎মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী