Daily Samadhan
Saturday , 25 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়: বিমান প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 25, 2026 9:31 pm

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ সরকারের সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির সব অভিযোগ তদন্ত করে দায়ীদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনো সেটেলমেন্ট হবে না, থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে থার্ড টার্মিনাল প্রকল্পে যেসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হবে। প্রকল্পে কারা ভুয়া ভেরিয়েশন করেছে, কত টাকার অনিয়ম বা আত্মসাৎ হয়েছে এবং কারা এসবের সঙ্গে জড়িত সব বিষয়ই খতিয়ে দেখা হবে।

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, দুর্নীতির বিষয়ে কোনো অ্যামিকেবল সেটেলমেন্ট হবে না। তদন্তে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, এসএসসির ফল ২০ জুলাই

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই, ভোটের দিনই গেজেট: সিইসি

রাষ্ট্রীয় সম্মানি ভাতা পাচ্ছে ৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান

অনির্দিষ্টকালের জন্য রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের  মুখোমুখি  সংঘর্ষে নিহত ২ আহত ১

স্থানীয় সরকার নির্বাচন,দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার

বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে কত?

২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা: আসিফ মাহমুদ

অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে নিয়োগবঞ্চিত বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার