Daily Samadhan
Tuesday , 28 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ ৬ জন গ্রেপ্তার, ইয়াবাসহ আটক-২

প্রতিবেদক
এ কে পলাশ
July 28, 2026 12:15 pm

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পৃথক অভিযানে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।
সোমবার (২৭ জুলাই) ভোররাত থেকে সকাল পর্যন্ত দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একাধিক টিম এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মনির হোসেন সওদাগর (৪৮)কে উত্তর সতানন্দি এলাকা থেকে গ্রেপ্তার করেন।
অন্যদিকে, এসআই (নিঃ) আবু বাকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে দাউদকান্দি পৌরসভার সবজিকান্দি এলাকা থেকে মহিউদ্দিন (২২) নামে এক যুবককে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সময়ে এসআই (নিঃ) মিনহাজুল ইসলামের নেতৃত্বে গৌরীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন (২৮) নামে আরেক ব্যক্তিকে ২৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদ্ধার হওয়া ইয়াবার মোট সংখ্যা ৪৮ পিস।
এছাড়া এসআই (নিঃ) মনির হোসেনের নেতৃত্বে বিটেশ্বর এলাকা থেকে নিয়মিত চুরি মামলার দুই আসামি লোকমান গুলজার (২৫) ও মো. হালিম (৩৭)কে গ্রেপ্তার করা হয়।
একই দিনে এসআই (নিঃ) কমল কৃষ্ণের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে আত্মহত্যায় প্ররোচনার মামলার আসামি মো. লিটন দেওয়ান (৪০)কে উত্তর গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পালাশ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সোমবার দুপুরে কুমি আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে দাউদকান্দি থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা শিথিল

কারাগারে চালু হচ্ছে ভিডিও কলে বন্দিদের কথা বলার সুযোগ

ব্রাক্ষণপাড়ায় জঙ্গলে লুকিয়েও শেষ রক্ষা হয়নি, উদ্ধার ৩৬ কেজি গাঁজা

ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর

সাংবাদিক শুভ্রের ওপর একাধিক হামলার অভিযোগ; দায়েরকৃত মামলা জেলা তথ্য অফিসে রেকর্ডভুক্তির আবেদন

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

নাসিরনগরে সাবেক এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনের উপর হামলার অভিযোগ

পদোন্নতি পেলেন এনবিআরের ৫১ কর্মচারী

ব্যবসার লাইসেন্স পেতে লাগবে সর্বোচ্চ ১৪ দিন: বাণিজ্যমন্ত্রী

ঢা‌বি হল প্রশাসন‌কে প্রাণনাশের হুমকি, থানায় অ‌ভি‌যোগ