Daily Samadhan
Tuesday , 28 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
July 28, 2026 6:07 pm

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সদস্য, ধর্ষণ মামলার এক আসামি এবং চুরি মামলার এক আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল আজিজ, এসআই (নিঃ) আবু বাকার সিদ্দিক, এসআই (নিঃ) আজিজুল ইসলাম, এসআই (নিঃ) মনির হোসেন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও দাউদকান্দি উপজেলা যুবলীগের পৌর শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সভাপতি হিসেবে পরিচিত এজাহারভুক্ত আসামি পিএস মো. সানি হাসান (৪০)-কে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা এলাকার বাসিন্দা এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ রয়েছে। এরপর রাত ২টা ৩০ মিনিটে মালিগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রমজান (২৯)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার দোনারচর এলাকার বাসিন্দা এবং বায়নগর বাজারের এস আলম সুপার মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

একই রাতে রাত ৩টা ৩০ মিনিটে পৌরসভা এলাকা থেকে চুরি মামলার আসামি মো. রিপন (৩১)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার সাহাপাড়া এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পালাশ জানান, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে গীতা আবৃত্তি ও বৈদিক নৃত্য প্রতিযোগিতা, আলোচনা সভা

রাউজানের কেয়কদাইরে লোকনাথ বাবার ১৩৬ তম তিরোধান দিবস পালিত

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মামলা ‘অগ্রযাত্রা প্রতিদিন’ এর সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি

মাদক মামলায় ভাগ্নের সাজার রায় শুনে মামার মৃত্যু

এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ

স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সাধুবাদ জানাবে সরকার: রিজভী

হামলার বিচারসহ ৫ দফা দাবিতে জবি উপাচার্যকে স্মারকলিপি দিল ছাত্রশক্তি

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ অবস্থায় আটক ২