Daily Samadhan
Wednesday , 29 July 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ভূয়া কৃষি কর্মকর্তা সেজে প্রতারণা,জনতার হাতে আটক

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
July 29, 2026 8:07 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে কৃষি কর্মকর্তার (ভূয়া) পরিচয়ে প্রতারণার অভিযোগে স্থানীয় জনতার হাতে আটক  যুবক। পরে তাকে নাসিরনগর উপজেলা কৃষি অফিসে নিয়ে আসা হয়।

জানা যায়, দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে কৃষকদের সার,বীজসহ কৃষি পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
আজ বুধবার (২৯ জুলাই) ভূয়া কৃষি দুপুরে কর্মকর্তা সেজে সদর ইউনিয়নের ফুলপুর গ্রামে গেলে তার আচরণ সন্দেহজনক মনে হয় স্থানীয়দের কাছে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গ্রামবাসী তাকে আটক করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটককৃত  যুবকের নাম মোঃ রাব্বি( ২৪)  তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মেড্ডা এলাকায়।
স্থানীয়রা জানান, রাব্বি নিজেকে কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে কৃষকদের ধান, বীজ, সার, বিভিন্ন কৃষি পণ্য দেওয়ার প্রলোভন দেখাতেন। গ্রামের সহজ-সরল পুরুষ – মহিলাদের নিকট থেকে  তিনি অফিস ফি বাবদ ৩০০ টাকা এবং কৃষি যন্ত্র (মটর) বাবদ ১০ হাজার টাকা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং কৃষকদের মধ্যে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেফতার

বীরগঞ্জে বিরোধের জেরে রাস্তা কেটে প্রতিবন্ধকতা, ভোগান্তিতে ৮-১০ পরিবার

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম, দেওয়া হলো গার্ড অব অনার

ভাটারায় নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা–কর্মী গ্রেপ্তার

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

দেশে গুম-খুন ও নির্যাতিতদের জন্য গঠন হচ্ছে নতুন অধিদপ্তর

সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী,দেশের সরকারি হাসপাতালগুলোয় ১১৪৯৫ চিকিৎসকের পদ শূন্য

রেল নেটওয়ার্ক পৌঁছাবে সব জেলাতে, অগ্রাধিকারভিত্তিতে কাজ চলছে

কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষিত :  সভাপতি কবির হোসেন , সম্পাদক ঝুলন দত্ত