Daily Samadhan
Sunday , 2 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 2, 2026 9:12 pm

সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেকে বাংলা‌দে‌শে ফিরিয়ে এনে তার বিচার কাজ সম্পন্ন করার ব‌্যাপা‌রে আশাবাদ ব‌্যক্ত ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।রোববার (২ আগস্ট) রাজধানীর এক‌টি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ আশাবাদ ব্যক্ত করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান-প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে নির্দিষ্ট করে জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে। সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি, কাজ চলছে। আমরা আশা করছি, খুবই শিগ‌গিরিই এই অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা যাবে।
এক প্রশ্নের জবা‌বে শামা ওবা‌য়েদ ব‌লেন, সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নিচ্ছে। সেটা অবশ্যই আমাদের সরকার তাদের সঙ্গে কথা বলবে। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের সঙ্গে কথা বলবে। কথা বলে পরবর্তী কী পদক্ষেপ আমরা নিতে পারি, সেটা আমরা সিদ্ধান্ত নেব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সাত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটা কোনো ডকুমেন্টারি না : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ইনু-দীপু মনিসহ ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্ত ২ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

কুমিল্লায় ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড