Daily Samadhan
Tuesday , 4 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রতিদিনের ২২ সাংবাদিককে চাকরিচ্যুতির ঘটনায় ডিআরইউর তীব্র নিন্দা, পুনর্বহালের দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 4, 2026 8:09 pm

বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর ২২ সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে চাকরিচ্যুত সাংবাদিকদের দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে সংগঠনটি বলেছে, এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া না হলে সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষায় প্রয়োজনীয় গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করা হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের প্রতি এ ধরনের আকস্মিক ও গণহারে চাকরিচ্যুতি শুধু অমানবিকই নয়, এটি শ্রম আইন, পেশাগত মর্যাদা এবং গণমাধ্যমের কর্মপরিবেশের জন্যও উদ্বেগজনক দৃষ্টান্ত। তাদের দাবি, চাকরিচ্যুত সাংবাদিকদের অধিকাংশই এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ প্রতিদিন-এ কর্মরত ছিলেন। আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত না করে তাদের চাকরিচ্যুত করায় অন্য সাংবাদিকদের মধ্যেও উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ডিআরইউর ভাষ্য, এমন ঘটনার দায় এড়ানোর সুযোগ বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষের নেই। সংগঠনটির দাবি, তাদের কাছে এমন তথ্য এসেছে যে দীর্ঘদিন কর্মরত সাংবাদিকদের সরিয়ে নতুনভাবে জনবল বিন্যাসের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিষয়টি সত্য হলে তা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত স্থিতিশীলতা এবং কর্মপরিবেশের জন্য উদ্বেগের কারণ হতে পারে।

বিবৃতিতে অবিলম্বে চাকরিচ্যুত ২২ সাংবাদিককে পুনর্বহালের জন্য বাংলাদেশ প্রতিদিন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে সাংবাদিকদের দীর্ঘদিনের অবদান, শ্রম অধিকার ও পেশাগত মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় সাংবাদিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় ডিআরইউ পরবর্তী করণীয় নির্ধারণ করে প্রয়োজনীয় গণতান্ত্রিক কর্মসূচি গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেয় সংগঠনটি।

ডিআরইউ নেতৃবৃন্দ দেশের সব গণমাধ্যম প্রতিষ্ঠানের প্রতিও সাংবাদিকদের চাকরির নিরাপত্তা, শ্রম অধিকার, পেশাগত স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিবৃতির শেষে তারা বলেন, সাংবাদিকদের স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষায় ডিআরইউ অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে এবং গণমাধ্যমকর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সব সময় গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে ভূমিকা পালন করবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত হবিগঞ্জ প্রতিনিধি

ডব্লিউটিও’র সতর্কবার্তা ৮০ বছরের মধ্যে চরম সংকটে বিশ্ব বাণিজ্য!

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন নামঞ্জুর

কুড়িগ্রামে নিখোঁজের ৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

ব্রাজিলকে হারিয়ে শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনাই

বীরগঞ্জে সৌন্দর্যবর্ধনে গাছের চারা রোপণ বটতলী থেকে সিংড়া ফরেস্ট সড়কের দুই পাশে

যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যই ইরানকে খণ্ডিত করা : গালিবাফ

এমপির ভিডিও ভাইরাল: সাংগঠনিক ব্যবস্থা নেবে জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ