Daily Samadhan
Tuesday , 4 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
বাগেরহাট প্রতিনিধি
August 4, 2026 8:12 pm

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতরা হলেন, আহাত হাওলাদার (২২), তার মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮০)।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে প্রতিবেশীরা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, দুইএকদিন আগে তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঘটনাস্থলে পুলিশ ও অপরাধ তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা আলামত সংগ্রহ করেছেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে ডাকঘর থেকে কোটি টাকার নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইড জব্দ

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

হরমুজই ইরানের সবচেয়ে বড় শক্তির হাতিয়ার: গালিবাফ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড

বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় ২ জন সাংবাদিক নিহত

এবার মেট্রোরেল ছুটবে গাবতলী থেকে পুরান ঢাকার বুক চিড়ে নারায়ণগঞ্জ

নাসিরনগর কুকুরিয়া খালের উপর সেতুর অভাবে দুর্ভোগে লাখো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

রাড্ডা কেন্দ্র ভাঙচুরে বিএনপির কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থা: ডা. জাহেদ

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন/ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন জামায়াতের, ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা দাবি