Daily Samadhan
Saturday , 8 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : রাষ্ট্রপতি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 8, 2026 12:21 pm

১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্স অ্যান্ড লিবারেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন পরবর্তী প্রজন্মের হাতেই দায়িত্ব। আমাদের দেখা স্বপ্ন বর্তমান প্রজন্ম বাস্তবায়ন করবে এটাই আমাদের প্রত্যাশা। আমরা একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। এ দেশে যেন আর কোনো স্বৈরশাসকের সৃষ্টি না হয়।’

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমরা সরকার পরিবর্তন করব। কোনো সরকার ভুল করলে তাকে সংশোধন করবেন। কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ ধ্বংস করবেন না। আমাদের রাজনীতিকদেরও অনেক কিছু শেখার আছে।’

তিনি বলেন, ‘আশা করি, আমাদের জাতি আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনগুলোতে আমরা আশা করি, যে স্বপ্ন ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম, সেই স্বপ্ন পরবর্তী প্রজন্ম নিশ্চয়ই বাস্তবায়ন করবে।’

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রকাশ পেল জামিল হোসেন-মুনমুনের ‘আজব শহর

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে’

জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে আগ্রহী ভারত: দীনেশ ত্রিবেদী

অনিয়ম-জালিয়াতি: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়তে হলো পুতুলকে

সাংবাদিক বনাম সাংবাদিক: পেশাদারিত্বের সংকট ও সুস্থ গণমাধ্যমের অন্তরায়

চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ

ফিলিপাইনের ফেরিতে ভয়াবহ আগুনে নিহত ৫, নিখোঁজ ৮৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট