Daily Samadhan
Sunday , 9 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোমে আটকে পড়া বিমানের ২৫৯ যাত্রী দেশে ফিরেছেন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 9, 2026 8:58 pm

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে আটকে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের ২৫৯ যাত্রী অবশেষে দেশে ফিরেছেন।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, আলহামদুলিল্লাহ, কারিগরি ত্রুটি সারানোর পর রোম থেকে ফ্লাইট অবতরণ করেছে সেইফলি। দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি অবতরণ করে।

এর আগে, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) কানাডার টরন্টো থেকে ২৫৯ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে ফ্লাইটটি। শুক্রবার (৭ আগস্ট) জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। প্রায় আট ঘণ্টা চেষ্টা করেও ত্রুটি সারানো সম্ভব না হওয়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়। পরে যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে বিমানবন্দরের ভেতরে নেওয়া হয়। তবে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইতালিতে প্রবেশের অনুমতি না থাকায় অনেক যাত্রীকে বিমানবন্দরেই দীর্ঘ সময় অবস্থান করতে হয় ।

একটি লাউঞ্জের ব্যবস্থা করা হলেও সেখানে সবার জায়গা হয়নি। ফলে কয়েকজনকে মেঝে ও চেয়ারে রাত কাটাতে হয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা। দীর্ঘ সময় বিমানবন্দরে অবস্থানের কারণে শিশু, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের অনেকে ভোগান্তিতে পড়েন। খাবার পেতে দেরি এবং লাগেজে থাকা প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন সময়মতো ব্যবহার করতে না পারার অভিযোগও করেন কয়েকজন যাত্রী।

পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জাম নিয়ে প্রকৌশলী দল রোমে পাঠানো হয়। শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে দলটি রোমে পৌঁছে উড়োজাহাজটির মেরামতকাজ শুরু করে।

মেরামত শেষে উড়োজাহাজটি উড্ডয়নের উপযোগী হলে রোববার (৯ আগস্ট) রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। অবশেষে দুপুর ১২টা ৩০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে কয়েক দিনের ভোগান্তির অবসান হয় যাত্রীদের।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আরেক ডেপুটি অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশের দল ঘোষণা, নেই তাসকিন ও নাহিদ রানা

কুমিল্লা দাউদকান্দিতে ৪৬ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার’

বিদেশি বিনিয়োগে প্রথম টার্মিনাল নির্মাণ শুরু, অর্থনীতিতে নতুন মাইলফলক

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুর মৃত্যু

ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা

বেনজীরকে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে: নজরুল ইসলাম খান