Daily Samadhan
Sunday , 9 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 9, 2026 9:01 pm

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৪টায় চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় তাদের সাক্ষাৎ হয়।

বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন দুই নেতার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, হুজুরের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করেছেন। তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিন আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান শিক্ষা প্রতিষ্ঠানটির মহাপরিচালক মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি প্রধানমন্ত্রীকে অতিথি কক্ষে নিয়ে যান, সেখানে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল, স্থানীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীর, হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান।
এর আগে সরকারপ্রধান বাঁশখালী হেলিকপ্টার যোগে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন। পরে সড়কপথে বাবুনগর মাদ্রাসায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় সড়কের দুই ধারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে ক্ষুদে শিক্ষার্থীদের কাছে ছুটে যান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রী মাদ্রাসা প্রাঙ্গণে মতবিনিময় সভায় অংশ নেন। এতে হেফাজতের আমির মুহিব্বুল্লাহ সভাপতিত্ব করেন।

বাবুনগর মাদ্রাসার অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পাশের উপজেলা হাটহাজারীতে যাবেন। সেখানকার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন সরকারপ্রধান।

এর আগে দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সকালে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ীর গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন সরকারপ্রধান।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল

শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: উপদেষ্টা মাহ্দী আমিন

বাহুবলে বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে পড়লেন এনসিপি নেতারা

মিরসরাই সীমান্তে ১৯ ভারতীয় গরুসহ আটক ৪ চোরাকারবারি

নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে কবিরাজ সহ আটক-৯

দীর্ঘদিনের রাজনীতিতে যা পাইনি, এবার তা পেলাম : বিএনপির এমপিকে আওয়ামী লীগ নেতা

বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় ২ জন সাংবাদিক নিহত

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

অবিশ্বাস্য প্রতিরোধে বেলজিয়ামকে আটকে দিলো ইরান

রাষ্ট্রায়ত্ত ৬ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী