Daily Samadhan
Saturday , 15 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় দফায় চলছে শাহজালালের মাজারের টাকা গণনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 15, 2026 3:09 pm

প্রায় এক মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো প্রকাশ্যে শুরু হয়েছে সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে দানের টাকা গণনা। আগের দুই দফায় দানবাক্স থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ, দেশি-বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়ার পর এবারও দানবাক্সে জমা হওয়া অর্থের হিসাব করতে বসেছে কর্তৃপক্ষ।শনিবার (১৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে মাজারের দানবাক্স (ডেগচি) থেকে অর্থ বের করে দরগাহ মসজিদের বারান্দায় গণনা শুরু হয়।

মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত কমিটির ব্যবস্থাপনায় এ গণনা চলছে। এতে মাদরাসার শিক্ষার্থী, মাজার কমিটির সদস্য ও জেলা প্রশাসনের কর্মচারীরা অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।এর আগে গত ২২ জুন প্রথমবারের মতো প্রকাশ্যে মাজারের দানের টাকা গণনা করা হয়। সেদিন শাহজালাল (রহ.)-এর মাজারের চারটি এবং জেলা প্রশাসনের স্থাপন করা চারটিসহ মোট আটটি দানবাক্স ডাবল লক অবস্থায় খোলা হয়। এতে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা, ৭ আনা স্বর্ণালঙ্কার ও দুইটি সৌদি রিয়াল পাওয়া যায়।এর সঙ্গে জেলা প্রশাসনের ফান্ড থেকে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের দেওয়া ৫ লাখ টাকার চেক যোগ হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা। পরে ওই অর্থ হযরত শাহজালাল (রহ.)-এর নামে সোনালী ব্যাংকের করপোরেট শাখায় জমা দেওয়া হয়।এর মাত্র ১৮ দিন পর, গত ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হয়। এবার পাওয়া যায় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা। পাশাপাশি সৌদি আরব, ভারত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, কাতার, মালয়েশিয়া ও পাকিস্তানের বিভিন্ন মুদ্রা পাওয়া যায়।

দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি দানবাক্স থেকে ৯ গ্রাম স্বর্ণ, ১০ গ্রাম স্বর্ণসদৃশ বস্তু এবং ৩৯ দশমিক ৪ গ্রাম রূপাও পাওয়া গিয়েছিল। এবার তৃতীয় দফায় গণনা চলছে। দানবাক্সে গতবারের পর থেকে জমা হওয়া নগদ অর্থ, দেশি-বিদেশি মুদ্রা ও মূল্যবান সামগ্রীর পরিমাণ গণনা শেষ হলেই জানা যাবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এটি বিরল নয়, দেশে বিভিন্ন খামারেই পালন হচ্ছে অ্যালবিনো মহিষ

রাজারহাটে “হয় তুমি মাদক ছাড়ো, নইলে তুমি এলাকা ছাড়ো” স্লোগানকে সামনে রেখে মানববন্ধন 

হরিপুরে মালিক সিডসের সামার হোয়াইট ফুলকপির মাঠ দিবস

নাসিরনগরে লোডশেডিংয়ে জনজীবনে অস্বস্তি ক্ষুব্ধ গ্রাহকরা, বিল নিয়ে ও কারসাজি

নেপালে বন্যায় প্রাণহানির ঘটনায় তারেক রহমানের শোক

রাউজানে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা

কুয়েত-জর্ডান ও বাহরাইনে মার্কিন অবস্থানে পালটা হামলা চালিয়েছে ইরান

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত

বিশ্বকাপ চলাকালে মেসিকে হত্যার ছক ফাঁস