Daily Samadhan
Monday , 17 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে ফেসবুক আইডি খোলা নিয়ে বিভ্রান্তির অভিযোগে থানায় জিডি

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
August 17, 2026 9:50 am

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ছবি ব্যবহার করে ‘Rony Chowdhury’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক  কেএম বশির উদ্দিন (তুহিন)।

রোববার (১৬ আগস্ট) নাসিরনগর থানায় করা সাধারণ ডায়েরির আবেদনে তিনি উল্লেখ করেন, তিনি নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নাম ব্যবহার করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখানে তার ছবি ব্যবহার করা হচ্ছে বলে তিনি জানতে পারেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, গত ১৫ আগস্ট তার ফেসবুক প্রোফাইল থেকে ছবি সংগ্রহ করে ‘Rony Chowdhury’ নামের একটি ফেসবুক আইডির প্রোফাইলে ব্যবহার করা হয়েছে। তবে ওই আইডি তার নয় এবং তিনি ওই আইডি থেকে কোনো ধরনের লেখা বা পোস্ট করেননি বলে আবেদনে দাবি করেছেন।
এ ঘটনায় ভবিষ্যতে ওই ফেসবুক আইডি ব্যবহার করে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বিভ্রান্তিকর কর্মকাণ্ড হলে তার দায় যেন তার ওপর না পড়ে, সে বিষয়ে সতর্কতা হিসেবে থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে আবেদনে উল্লেখ করেন তিনি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে নথিতে দেখা যায়।
তবে ‘Rony Chowdhury’ নামে ফেসবুক আইডিটি কে পরিচালনা করছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্তের পরই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সম্পত্তি ও বাড়ি দখলের বিরোধে ভাইকে গলা কেটে হত্যা করে বোন

ঢাবিতে ভর্তি পরীক্ষা পাঁচ ইউনিটে, শুরু ৫ ডিসেম্বর

বাবুগঞ্জের জঙ্গলে সেনাবাহিনীর মহড়ায় প্রধানমন্ত্রী, দেখলেন অ্যান্টি-ড্রোন ব্যবস্থা

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

লুণ্ঠিত অস্ত্র-মাদক উদ্ধারে গঠন হয়েছে বিশেষ ইউনিট: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমা চাইলেন ব্রাজিল অধিনায়ক

ভারতে প্রধানমন্ত্রী হিসেবে মোদির পর পছন্দের তালিকায় থালাপতি বিজয়

একরামুল হত্যা মামলা: সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন

বিমানমন্ত্রী হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে, যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ