Daily Samadhan
Tuesday , 18 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি স্থায়ী কমিটির নতুন চার সদস্য

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 18, 2026 9:37 pm

প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির নবমনোনীত চার সদস্য।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে সাক্ষাৎ করেন তারা। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থায়ী কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎপর্ব সম্পন্ন করেন।

এর আগে একই দিনে সকালে স্থায়ী কমিটির নতুন এই চার নেতা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও সিদ্ধান্ত অনুযায়ী এদের চারজনকে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

দলীয় এক বার্তায় আশা প্রকাশ করা হয়, এই নেতাদের মেধা ও বিচক্ষণতা দল ও দেশের জনগণের স্বার্থে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণে বড় ভূমিকা রাখবে।

সর্বশেষ ২০১৬ সালের ১৯ মার্চ অনুষ্ঠিত জাতীয় কাউন্সিলের পর শূন্য হওয়া পদগুলোতে নতুন সদস্য যুক্ত করার ধারাবাহিকতায় এবার চার নেতাকে স্থায়ীকমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ রাউজানে কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে দিনব্যাপী শ্রীশ্রী মা গঙ্গা পূজা

বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে, আসল ও সুদ পরিশোধের দায় বাড়বে

অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

প্রধানমন্ত্রীকে মির্জা আব্বাসের সতর্ক বার্তা “আপনার সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে”

কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫২ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করলো স্বাগতিক কানাডা