Daily Samadhan
Tuesday , 18 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড ৩ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 18, 2026 9:39 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর-১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার উদ্দেশ্যে ১৮ আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ’র কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজানসহ অন্যান্য সদস্যরা। অভিযান চালিয়ে হাতেনাতে ছয় দালালকে আটক করেন। আটককৃতরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকার করার পরিপ্রেক্ষিতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চারজনকে অর্থদণ্ড করেন ও দুজনকে কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ১. রুবেল (৩২)-১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। ২. মো. সাজ্জাদ হোসেন (৪৪)-১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। ৩. শাহজাহান (৬৫)-২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড। এবং তিন জনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করে ছেড়ে দেন।

পরে কাফরুল থানার পুলিশের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কারাগারে পাঠানোর হয় ।
এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই অভিযানের বিষয়ে বিআরটিএতে কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম জানান, আমরা সার্বক্ষণিক দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। দালাল ও প্রতারকমুক্ত বিআরটিএ’র অফিস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

মাধ্যমিকে ফিরছে ভর্তি পরীক্ষা, এসএসসির ফল ২০ জুলাই

সুন্দরবনে কোস্টগার্ড-বনদস্যু বন্দুকযুদ্ধে নিহত ১, গুলিবিদ্ধ অবস্থায় আটক ২

দেশে শিল্প-বিনিয়োগে ধীরগতি,বেড়েছে রিজার্ভ-প্রবাসী আয়, আগস্টের ৩০ দিনে এলো ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা

দেশজুড়ে টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

উড়োজাহাজ সংকট কাটাতে ২৫ বোয়িং ও ১০ এয়ারবাস কেনার মেগা পরিকল্পনা ৮০ শতাংশ বিদেশি বাজার দখলের লক্ষ্য বিমানের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার অনিয়মের অভিযোগ,লভ্যাংশের বদলে মোট আয়ের ৩০ শতাংশ নেওয়া, তদন্তে সংসদীয় কমিটি

আমিরাতে হঠাৎ বাংলাদেশিদের ভিসা বাতিল, আতঙ্কে প্রবাসীরা

২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে শীর্ষে ইসলামী ব্যাংক; চমক দেখাল কৃষি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক

বোয়ালখালী পূর্ব শাকপুরায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব