Daily Samadhan
Thursday , 20 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় একই এলাকায় ২ যুবককে গু/লি করে হ/ত্যা

প্রতিবেদক
খুলনা ব্যুরো
August 20, 2026 8:49 am

জেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতরা হলেন— আশিবিঘা এলাকার খোকনের ছেলে মো. মঞ্জুরুল ইসলাম এবং একই এলাকার মুনীরের ছেলে নাজমুল।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঞ্জুরুল তার বাবার সঙ্গে সেন্টারিংয়ের কাজ করতেন। বুধবার তিনি কাজে যাননি। সন্ধ্যার দিকে এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পর গুরুতর আহত অবস্থায় মঞ্জুরুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান স্বজনরা। এর কিছুক্ষণ পর একই এলাকায় নাজমুল নামের আরেকজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। কী কারণে তাদের হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা চলছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা

‎নাসিরনগরে প্রশাসনের অভিযান, খাস জমিতে নির্মিত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

নাসিরনগরে মাদক বিরোধী অভিযানে কবিরাজ সহ আটক-৯

ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মালয়েশিয়ায় পৌঁছেই প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত মতবিনিময় সভায়: প্রধানমন্ত্রী

দক্ষিণ রাউজানে অষ্টম বছরে শাপলা সংঘের দুর্গোৎসব, ডিজিটাল থিমে মুগ্ধ দর্শনার্থীরা

জলাবদ্ধ ঢাকায় রিকশা-অটোরিকশা চালকদের পোয়াবারো

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ৩জনকে অর্থদন্ড

নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ

চীনের তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা