Daily Samadhan
Thursday , 20 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 20, 2026 4:23 pm

কুষ্টিয়ায় জামাত শিবির ও গন অধিকার পরিষদে সংঘর্ষে আহত কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানুর রহমান সোহানকে দেখতে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর ( ভিপি নুর) ঢাকা মেডিকেলে দেখতে আসেন।

​বৃহস্পতিবার(২০ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের কেবিনে চিকিৎসাধীন কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সোহানুর রহমান সোহানকে দেখতে এসে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য,কুষ্টিয়ায় জামায়াত-শিবির ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে সোহান গুরুতর আহত হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুযোগ পেলে সাবেক সরকারি দল আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট রূপ ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর (ভিপি নূর) একই সঙ্গে দলটি থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার জন্য আহ্বান জানান।

​তিনি আরও জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুযোগ পেলে সাবেক সরকারি দল আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট রূপ ধারণ করবে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর (ভিপি নূর) একই সঙ্গে দলটি থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

ছয় মাস যেতে না যেতেই জামায়াতে ইসলামীর সরকারে যাওয়ার খাঁয়েশ জেগেছে। বর্তমানে বর্তমান সরকারকে নিয়ে দলটির নেতারা বিভিন্ন বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছেন।

​জামায়াত নেতা আমির হামজার তীব্র সমালোচনা করে নূর বলেন, এই উন্মাদ সংসদ সদস্য বিভিন্ন সময় আমাদের নারী সংসদ সদস্যদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। শুধু তাই নয়, প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়েও তিনি অত্যন্ত নোংরা মন্তব্য করেছেন। জামায়াত এসব নোংরা ও ভণ্ডামিপূর্ণ কথাবার্তাকে সরাসরি সমর্থন দিয়ে যাচ্ছে।”

​নূর বলেন,আমির হামজা এবং সাতক্ষীরার এমপি নজরুল ইসলামের মতো নেতাদের এসব কর্মকাণ্ডে পর তারা যদি নিজেদের এখনও ‘ইসলামী দল’ হিসেবে দাবি করে, তবে তা সরাসরি ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক। তারা ধর্মের লেবাস ধরে ইসলামেরই সবচেয়ে বড় ক্ষতি করছে। তাই তাদের অবিলম্বে নামের মধ্য থেকে ‘ইসলামী’ শব্দটি বাদ দেওয়ার অনুরোধ করছি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ইরানি সরকারের পতন ঘটাতে ব্যর্থতায় মোসাদের দুই কর্মকর্তা বরখাস্ত

আজ ২৩ জুন ঐতিহাসিক পলাশী দিবস

বাসাইলে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ

গণতন্ত্র ফিরে পেয়েছি, স্বৈরাচারকে আর কখনো ফিরতে দেওয়া যাবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজারহাটের পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় দীর্ঘ ১৭ বছরের ভুল বোঝাবুঝির অবসান: অফিসে যোগদান করলেন আরিফুল ইসলাম

আগস্টের দ্বিতীয় সপ্তাহেই নতুন পে স্কেলের গেজেট

মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব-রাজারহাটে বিএনপির আনন্দ মিছিল