Daily Samadhan
Thursday , 20 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 20, 2026 6:34 pm

বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর-১৩, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয়কে দালালমুক্ত করার উদ্দেশ্যে ২০ আগস্ট দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

অভিযানে সহযোগিতা করেন বিআরটিএ’র কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম, এপিসি মো. আল মিজানসহ অন্যান্য সদস্যরা। অভিযান চালিয়ে হাতেনাতে ৩ দালালকে আটক করেন। আটককৃতরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর কাছে তাদের দোষ স্বীকার করেন। দোষ স্বীকার করার পরিপ্রেক্ষিতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ৩ জনকে কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— ১. আহনাফ তাজোয়ার ফাহিম (৩১)-১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। ২. মো. হারুন (৩২)-১ মাসের বিনাশ্রম কারাদণ্ড। ৩.মো. মজিবুল হক (৬৫)-১মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

পরে কাফরুল থানার পুলিশের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে কারাগারে পাঠানোর হয় ।
এ বিষয়ে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের দ্রুত কাজ করিয়ে দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই অভিযানের বিষয়ে বিআরটিএতে কর্মরত আনসার কমান্ডার (পিসি) মো. খোরশেদ আলম জানান, আমরা সার্বক্ষণিক দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। দালাল ও প্রতারকমুক্ত বিআরটিএ’র অফিস গড়ে তোলার লক্ষ্যে আমাদের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নরসিংদীতে ২ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নরসিংদী প্রতিনিধি

সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের কার্যক্রম চালুর নির্দেশ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

১১ মাসে এনবিআরের রাজস্ব আদায়ে নতুন রেকর্ড, ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা ছাড়ালো

ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে তিন বন্দির মৃত্যু, ঢামেকে মরদেহ ​

দেশে ফিরে সংসদে গিয়ে আবেগাপ্লুত মির্জা আব্বাস

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত