Daily Samadhan
Sunday , 23 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় জমজমাট ফুটবল টুর্নামেন্ট

প্রতিবেদক
মোজাম্মেল হক
August 23, 2026 12:19 pm

দিনাজপুরের বীরগঞ্জে পশ্চিম ভোগডোমা আদিবাসী পাড়ার নদীর পাড়ে জমজমাট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে পশ্চিম ভোগডোমা যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা ঘিরে বিকেল থেকেই মাঠের চারপাশে দর্শকদের ভিড় জমে ওঠে। স্থানীয় বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় খেলোয়াড়দের নৈপুণ্যে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকেও ক্রীড়াপ্রেমীরা মাঠে উপস্থিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী।

এছাড়া ৪ নম্বর পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউপি সদস্য মো. শরিফুল ইসলাম শরীফ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম, এনামুল ইসলাম ও সুজা মিয়া। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় যুবসমাজ উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জমজমাট এ ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

রাউজান ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা সম্পন্ন

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাউজানে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইসরায়েলি বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা: ইউরোপের ১২ দেশের সমর্থন

১৭ বছরে ব্যাঙের ছাতার মতো হাসপাতাল, এখন সমস্যার কারণ: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে শোকজ ইসির

হাসিনার প্রত্যর্পণ না হলে ভারতের সঙ্গে সম্পর্ক গ্রহণযোগ্য নয়: নাহিদ

ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা থেকে বিপুল টাকা আত্মসাৎ

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে : এমপি টিপু

তেহরানে খামেনির শোক র‌্যালি, ইতিহাসের সবচেয়ে বড় জনসমাগম