Daily Samadhan
Wednesday , 26 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাউজানে হযরত এয়াছিন শাহ্ (রঃ) হেফজ ও এতিমখানার দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
August 26, 2026 7:05 pm

দ্বীনি শিক্ষা ও কোরআনের আলো ঘরে ঘরে পৌছে দেওয়ার লক্ষে রাউজান উপজেলার ডাবুয়া খয়রাতি পাড়া হযরত এয়াছিন শাহ (রঃ) হেফজখানা ও এতিমখানা দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৫ আগস্ট মঙ্গলবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় ছিলেন হযরত এয়াছিন শাহ মাজার, মসজিদ, এবতেদিয়া মাদ্রাসা, হেফজ ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোঃ কামাল মিয়া।

এতে প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া কচুখাইন মোহাম্মদীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা হোসাইন শাহ্ (ম.)। মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা হাবিবুল আজম আলকাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাওলানা মোঃ মনজুর আলম, মাওলানা মোঃ ফরিদ, মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ রিয়াদ, হাফেজ মোহাম্মদ শোয়াইব, হাফেজ মোঃ আবু ছালেহ, মাদ্রাসার শিক্ষিকা লুৎফুন্নেছা, সাবরিনা সুলতানা, জেসমিন আকতার, মাজারের খাদেম মাওলানা মোঃ রফিকুল ইসলাম, সমাজসেবক জসিম মেম্বার, খোরশেদ কন্ট্রাক্টর, মাহবুব আলম, কামাল পাশা প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়াও এসময় মাদ্রাসার অন্যন্যা শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। পরিশেষে মাদ্রাসার উত্তরোত্তর সফলতা ও সম্বৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হোসাইন শাহ (ম.)। শেষে উপস্থিত সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে মাদকাসক্ত দুই ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দিলেন মা

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছালো ১২৭ বারের মতো

বিশ্ব রাজনীতিতে চিরস্থায়ী বন্ধু নেই, আছে শুধু বেচাকেনা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ড. আতিউরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে’

আনসারের তৎপরতায় সোহরাওয়ার্দী মেডিকেলে ভুয়া ডাক্তার আটক

সবজির বাজারে কিছুটা স্বস্তি

রাজারহাটে রাজমল্লীরহাট ফাজিল মাদ্রাসায় ফল বিপর্যয়, ১৪ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ৩-