Daily Samadhan
Wednesday , 26 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

প্রতিবেদক
সুজন চন্দ্র দাস
August 26, 2026 7:07 pm

কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় ৭ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গ্রেপ্তার দুজন হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দোঘর এলাকার আব্দুল বারেকের মেয়ে সুমি আক্তার (২৪) এবং মুন্সিগঞ্জের টঙ্গী থানার বিকরামপুর এলাকার সালাউদ্দিন ইসলামের মেয়ে সায়মা আক্তার (১৯)।
থানা পুলিশ সুত্রে জানা যায়, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় এসআই আজিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে স্পেশাল-১১ ডিউটিতে ছিলেন।

এ সময় মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন দুই নারীকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গোল্ডেন বুটের লড়াইয়ে জমে উঠেছে তারকাদের প্রতিযোগিতা

উন্নয়ন প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে কঠোর সরকার

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ঢা‌বি হল প্রশাসন‌কে প্রাণনাশের হুমকি, থানায় অ‌ভি‌যোগ

নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক

সাংবাদিকদের ওপর হামলা: ৪ জনকে বহিষ্কার করল জামায়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের নিয়োগ বাতিল

নাসিরনগরে মাদ্রাসার শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা ও উপহার পেলেন মোটরসাইকেল

কনস্টেবলের স্বপ্ন ছুঁয়ে ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে প্রথম বাচ্চু