Daily Samadhan
Thursday , 27 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ বছর ধরে বিনা বেতনে রেলগেট পাহারার দায়িত্বে বেলাল

প্রতিবেদক
লালমনিরহাট প্রতিনিধি
August 27, 2026 10:00 am

নিয়োগপত্র নেই, বেতন নেই, নেই কোনো সরকারি সুযোগ-সুবিধাও। তবুও গত ২৭ বছর ধরে মানুষের জীবন রক্ষায় রেলগেট কিপারের দায়িত্ব পালন করে যাচ্ছেন লালমনিরহাটের বেলাল হোসেন। ৬৫ বছর বয়সী এই প্রবীণ নিজের ছোট্ট মুদি দোকান চালিয়ে সংসার চালালেও ট্রেনের হুইসেল শুনলেই ছুটে যান রেললাইনের পাশে।

লালমনিরহাট পৌরসভার খোঁচাবাড়ি মাস্টারপাড়ার বাসিন্দা বেলাল হোসেনের দিন কাটে রেললাইনের পাশের দোকানে। কিন্তু ট্রেন আসার সংকেত পেলেই তিনি দোকান ছেড়ে রেলগেটে দাঁড়িয়ে যান। যানবাহন ও পথচারীদের থামিয়ে নিরাপদ পারাপার নিশ্চিত করেন। ট্রেন চলে গেলে আবার ফিরে আসেন দোকানে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

স্থানীয়দের ভাষ্য, লালমনিরহাট-আদিতমারী-কালীগঞ্জ-হাতীবান্ধা হয়ে পাটগ্রামের বুড়িমারী পর্যন্ত চলাচলকারী গুরুত্বপূর্ণ রেলপথের এই গেটটিতে দীর্ঘদিন কোনো স্থায়ী গেটকিপার নেই। প্রতিদিন অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ শত শত মানুষ এই রেললাইন পার হন। ফলে দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে।

বেলাল হোসেন বলেন, আমি কোনো বেতন বা সুবিধার জন্য এই কাজ করি না। ট্রেন আসার খবর পেলেই দোকান রেখে গেটে চলে যাই। যতদিন পারি, মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যেতে চাই।

স্থানীয় বাসিন্দারা জানান, বেলাল না থাকলে এই রেলগেট দিয়ে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠত। তারা দ্রুত একজন স্থায়ী গেটকিপার নিয়োগ এবং বেলালের দীর্ঘদিনের মানবিক অবদানের স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় ম্যানেজার মোহাম্মদ তসলিম আহমেদ খান বলেন, ওই রেলগেটে স্থায়ী গেটকিপার নিয়োগের প্রক্রিয়া চলছে।

দীর্ঘ ২৭ বছর ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই মানুষের নিরাপদ পথচলা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে যাওয়া বেলাল হোসেন এখন এলাকাবাসীর কাছে একজন ‘নীরব প্রহরী’। তার এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতির অপেক্ষায় স্থানীয়রা।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যায় সাবেক কাউন্সিলর হাবিব গ্রেপ্তার

দুই দফায় আসছে সরকারি চাকরিজীবীদের ৮ দিনের লম্বা ছুটির সুযোগ

বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ

রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

মাদক-দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই, ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়া দিতে চাই : আইনমন্ত্রী

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেপ্তার ৮

ওআইসি-সহ ৫৭ মুসলিম রাষ্ট্রকে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়ানোর আহ্বান