
“ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে অনুষ্ঠিত হয়েছে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড’। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের মোট ২২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (২৯ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
অলিম্পিয়াডে উপজেলার বিভিন্ন উচ্চবিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির ১৮৯ জন এবং কলেজ পর্যায়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩৭ জন শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, মেধা ও সৃজনশীল চিন্তাশক্তি যাচাইয়ের লক্ষ্যে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান এবং সহকারী কমিশনার সালাহউদ্দিন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমানসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।
আয়োজক সূত্রে জানা গেছে, মাধ্যমিক পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন এবং একাদশ-দ্বাদশ শ্রেণি পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত পাঁচজন শিক্ষার্থী জেলা পর্যায়ের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে।
পরীক্ষা শেষে জাতীয় সংসদ সদস্যের সহযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তাভাবনা গড়ে তুলতে এ ধরনের অলিম্পিয়াড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও জ্ঞানকে কাজে লাগানোর সুযোগ পাবে। ভবিষ্যতে যারা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশের জন্য �


















