Daily Samadhan
Saturday , 13 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনের ফুটবলপ্রধানকে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র ও কানাডা

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 13, 2026 6:27 pm

বিশ্বকাপে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রবেশের ভিসা পাননি বলে জানিয়েছেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সভাপতি জিবরিল রাজৌব। শুক্রবার (১২ জুন) বার্তা সংস্থা এএফপিকে তিনি এ কথা জানান।

জিবরিল রাজৌব জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার ভিসা না পেলেও বিশ্বকাপের আরেক সহ-আয়োজক দেশ মেক্সিকোয় যেতে পেরেছেন তিনি। গত বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাজৌব।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এএফপিকে ফিলিস্তিনের ফুটবলপ্রধান বলেন, আম্মানে আমি আবেদন করার পরও তারা আমাকে যুক্তরাষ্ট্রের ভিসা দেয়নি। তাদের এই আচরণ হাস্যকর। এখন মেক্সিকোতে আছি। তিউনিসিয়ার ম্যাচটি দেখব, এরপর ফিলিস্তিনে ফিরে যাব।

কানাডার ভিসাও পাননি বলে এএফপিকে নিশ্চিত করেন জিবরিল। তিনি বলেন, ‘কিছু মহল চায় না আমরা ইসরায়েলের সমালোচনা করি।’

গত এপ্রিলে ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিয়েছিলেন রাজৌব। তবে সে সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি অনুরোধ তিনি ফিরিয়ে দেন। ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তার সঙ্গে যৌথ ছবিতে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছিলেন রাজৌব।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

জাতীয় স্টেডিয়াম ঘুরে হতাশ ক্রীড়া প্রতিমন্ত্রী

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারাচ্ছেন?

বড় রদবদল ভূমি প্রশাসনে

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দেশে ফিরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাপানের স্বাস্থ্যখাতের অভিজ্ঞতা কাজে লাগাবেন

বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাসচাপায় ২ জন সাংবাদিক নিহত

যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও

নানিয়ারচর ‌সেনা জোন উদ্যো‌গে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ দিয়ে গুলি

কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের পাল্টা হামলা