Daily Samadhan
Monday , 31 August 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 31, 2026 11:27 pm

বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার মধ্যেও দর অপরিবর্তিত রেখে সেপ্টেম্বর মাসের জন্য দেশের বাজারে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। এর ফলে সেপ্টেম্বর মাসেও ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে নতুন মাস সেপ্টেম্বরজুড়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে দাম সমন্বয়ের বিষয়টি জানানো হয়েছে। সমন্বয়কৃত এই দর সেপ্টেম্বরজুড়ে বলবৎ থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ৩১ মে এর প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য লিটারপ্রতি ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলো। অর্থাৎ, সর্বশেষ নির্ধারিত মূল্যহার আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেও বলবৎ থাকবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান

রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

আপনারা হাসিনার পথে হাঁটতে ভালোবাসেন: জামায়াতকে রিজভী

পদ স্থগিত উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা

জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন

টেকনাফে বিজিবির অভিযানে ক্রিস্টাল মেথ (আইস), আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নাসিরনগর ধরমন্ডলের ১১ নারী পকেটমার ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে স্টেশনে গ্রেফতার

ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ

রামপুরায় মানবতাবিরোধী অপরাধ হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড