Daily Samadhan
Thursday , 3 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ দোকানের সামনেই ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত বিএনপি নেতা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 3, 2026 12:00 pm

রাজধানীর হাজারীবাগ বেঁড়িবাধে নিজ দোকনের সামনেই পূর্ব শত্রুতায় আলী জামান(৫৫)নামে এক বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।তিনি হাজারীবাগ থানর ২২ নং ওয়ার্ড বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক।

বুধবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন রাখেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে হাসপাতালে নিয়ে আসা ভাই সাদ রহমান জানান,আমার ভাই পেশায় হাজারীবাগ বেড়িবাদে গাড়ির পার্টসের দোকানের মালিক ও২২ নং ওয়ার্ড বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। রাত ১২ টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে চাঁদাবাজ,মাদক ব্যবসায়ী ও এলাকার চিহ্নিত সন্ত্রাসী রিপন,জনি, বাবুল,শামীম,জসিম, সাহাবুদ্দিনসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন আমার ভাইয়ের উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় । ভাইয়ের মাথায়সহ শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান,আমাদের বাসা হাজারীবাগের কালুনগর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান,হাজারীবাগে বেড়িবাদ এলাকা থেকে এক বিএনপি নেতা গুরুতর আহত হয়ে এসেছে। তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতে চিহ্ন রয়েছে। আহত আলী জামানকে ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করেছি। ভাই সাদ রহমান ০১৮৬৯২১০৬৮৯

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে ভারত : জামায়াতের প্রত্যাশা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

জরুরি বিভাগে আড়াই ঘণ্টা অপেক্ষা, জানতে চাওয়ায় রোগীর স্বজনদের মারধর

যাত্রাবাড়ীতে পূজামণ্ডপের পাশে ইলেকট্রিক শক মেশিনসহ যুবক আটক: আনসার-ভিডিপির সক্রিয় তৎপরতা

এ্যাড ভিশন বাংলাদেশ’র বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা ও সম্মাননা প্রদান সম্পন্ন

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু

আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

​রাজারহাটে শিশু ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ: প্রাথমিক অনুসন্ধানে মিলছে ভিন্ন তথ্য

রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

পুরান ঢাকায় তাজিয়া মিছিল থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা