Daily Samadhan
Sunday , 14 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আয়াতুল্লাহ আলি খামেনির দাফনের তারিখ ঘোষণা করল ইরান

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
June 14, 2026 9:24 am

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আগামী জুলাই মাসে দাফন করা হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার (১৩ জুন) এ তথ্য জানিয়েছে। সূত্র: আল-জাজিরা।

সংবাদমাধ্যম জানায়, আগামী ৩ ও ৪ জুলাই তেহরানে বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ৫ জুলাই তেহরানে প্রথম জানাজা এবং ৬ জুলাই কোম শহরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সবশেষে ৯ জুলাই মাশহাদে তৃতীয় জানাজা শেষে তাকে ইমাম রেজা (আ.) মাজারে সমাহিত করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইমাম রেজা (আ.) শিয়া মুসলিমদের অন্যতম প্রধান ইমাম। তিনি হযরত আলী (আ.) ও বিবি ফাতেমা (আ.) এর বংশধর।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি প্রাণ হারান। ওইদিন সকালে তিনি তার বাসভবনে ছিলেন। হামলায় তার স্ত্রীসহ পরিবারের অনেক সদস্য নিহত হন। তবে তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি সৌভাগ্যক্রমে বেঁচে যান। পরে ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল তাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নিয়োগ দেয়। মোজতবা খামেনির সঙ্গে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে জানা যায়। নতুন নেতা নির্বাচনে বিপ্লবী গার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হলেন মামুন হাসান

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬

মালয়েশিয়া ও চীন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে : প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার প্রত্যাশা ডেপুটি স্পিকারের

কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন ২৪ আগস্ট, ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী

দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২

কাবাডি মাঠে জাইমা রহমান, বাংলাদেশের দুর্দান্ত জয়

কুমিল্লায় আগষ্টে ১১ খুন চুরির মামলা ৩৫টি

কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী