Daily Samadhan
Friday , 4 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জের মোহনপুরে জমজমাট ঐতিহ্যবাহী পাতা খেলা, দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

প্রতিবেদক
মোজাম্মেল হক
September 4, 2026 3:35 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে দেখা দেয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক দর্শনার্থী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মোহনপুর যুব সমাজের আয়োজনে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের অন্যতম সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফেরদৌস আলী এবং ১০নং মোহনপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. এনামুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন।
এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং স্থানীয় মানুষের মাঝে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

আয়োজনে: মোহনপুর যুব সমাজ, বীরগঞ্জ, দিনাজপুর।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বিদ্যুৎ বিল বেশি আসার পেছনে কর্মকর্তারা কিনা, খতিয়ে দেখা হবে: বিদুৎমন্ত্রী

মশার কামড়ে বাংলা কাঁদে ! একদিনে ডেঙ্গুতে পাঁচ জনের মৃত্যু

বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা

নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় ঈদে মিলাদুন্নবী(সা:) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত

এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ১১টি উদ্ধার

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

দুর্গম পার্বত্য সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক; উদ্বোধন করলেন নবনির্মিত রহমতপুর বিওপি

কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত