Daily Samadhan
Sunday , 6 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দারুস সালামে বাসার জানালা দিয়ে গুলি, গৃহিণী গুলিবিদ্ধ

প্রতিবেদক
কে এস ইসলাম
September 6, 2026 5:47 pm

রাজধানীর দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকার একটি টিনশেড বাসায় জানালা খুলে টেলিভিশন দেখার সময় হঠাৎ একটি বুলেট এসে জেসমিন বেগম (৩৮) নামের এক নারী গুলি বিদ্ধ।

শনিবার (০৫ সেপ্টেম্বর)রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত ১১টার দিকে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহতের ছেলে ইয়াসিন জানান, রাত সাড়ে ৮টার দিকে আমাদের টিনশেড বাসা আমার মা জানালা খোলা রেখে টিভি দেখছিলেন। হঠাৎ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়।পরে গুরুতর আহত অবস্থায় আমার মাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য৷ দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক আমার মা কে ভর্তির দেয়। কি কারণে আমার মাকে তারা গুলি করে পালিয়ে গেছে এ বিষয়টি আমরা কিছু বলতে পারব না।

তিনি আরো জানান, গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাললা গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী আমার মা পেশায় একজন গৃহিণী।বর্তমানে দারুস সালামের মসজিদ গলির একটি টিনশেড বাসায় ভাড়া থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, দারুস সালাম মাতবরবাড়ি মসজিদ গলি এলাকা থেকে এক নারী গুলিবিদ্ধ হয়ে এসেছে তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা সংশ্লেষ্য থানাকে অবগত করেছি। তার ডান হাতে গুলিবিদ্ধ হয়েছে।
ছেলে ০১৬১১৫৭১০৪৭
কেএজেডআইএ /

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ৫ মাসে এইডসে ৭ মৃত্যু, ঝুঁকিতে সমকামী ও যৌনকর্মীরা

একনেকে অনুমোদন পেল চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্প

দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড

ধরমন্ডল- শিমুলঘরের হাডুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি

জুলাইয়ের অর্জন একক কোনো ব্যক্তি বা দলের নয়, সবার: প্রধানমন্ত্রী

নাসিরনগরে বিএনপি সরকারের ১৮০ দিনের উন্নয়ন কাজের লিফলেট বিতরণ করেন এম পি এম এ হান্নান

বীরগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদের গোস্ত বিতরণ