Daily Samadhan
Sunday , 14 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপের মিশন শুরু ব্রাজিলের

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
June 14, 2026 6:34 pm

মরক্কোর বিপক্ষে শুরুতেই বিপাকে পড়েছিল ব্রাজিল। ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত গোলে ১-১ গোলের সমতায় থেকেই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ড্র করে মাঠ ছেড়েছে দু’দল।

ম্যাচে প্রথম ১০ মিনিটে মরক্কো চড়াও হয়ে খেলে। হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রেখেছে আফ্রিকার দেশটি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় ব্রাজিল। সেলেসাওদের এক কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।

ম্যাচের ২১ মিনিটে গোলের দেখা পায় মরক্কো। থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। তবে ৩২ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে বল জালে জড়ান ভিনিসিয়ুস। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে গেছে দু’দল।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। কয়েকটি সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ড্র করে মাঠ ছাড়ে দু’দল।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি-এমবাপ্পের পাশে এবার হাল্যান্ড

তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ, পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্কৃতি ছাড়া স্বাধীনতা মূল্যহীন

কুমিল্লা ব্রাক্ষনপাড়ায় মাদক সেবনে ধরা ১০ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আমিরাতে হঠাৎ বাংলাদেশিদের ভিসা বাতিল, আতঙ্কে প্রবাসীরা

নিয়োগের পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি কেটি জাচারিয়া

ফারাক্কার ১০৯ গেটই খোলার ফলে বন্যার আশঙ্কা

নারায়ণগঞ্জে ৪ কোটি ৮৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুননির্মাণে সহায়তা প্রদান