Daily Samadhan
Friday , 11 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক মোস্তফা কামাল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 11, 2026 12:21 am

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক (আইজি প্রিজনস) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল। এর আগে তিনি একই অধিদপ্তরে অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ মোস্তফা কামালকে নতুন আইজি প্রিজনস হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনীর অপর কর্মকর্তা মো. সাইদুল ইসলামকে কারা অধিদপ্তরের নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি লেফট্যানেন্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতি পেয়েছেন। সশস্ত্র বাহিনীর এই দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৯ আগস্ট কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ইউরোপ সেরার মহালড়াই,পিএসজির রাজত্ব নাকি আর্সেনালের ঐতিহাসিক প্রতিশোধ, মুকুট কার হাতে?

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কের পথে স্বরাষ্ট্রমন্ত্রী

স্টেডিয়ামেই আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের মারামারি!

লংমার্চে জনতার ঢল নামবে: জামায়াত সেক্রেটারি

কূটনৈতিক টানাপোড়েনেও ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

পল্লবীতে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

উত্তরার ডিএল পেট্রোল পাম্পের টাকা ছিনতাই জড়িত ৫ আসামী গ্রেপ্তার

হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠলো ব্রাজিল

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গর্তে থমকে গতি বাড়ছে যানজট-দুর্ঘটনার ঝুঁকি