Daily Samadhan
Sunday , 13 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 13, 2026 11:17 pm

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকরা সৌজন্য সাক্ষাতে মিলিত হলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

স্থানীয় সরকার গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে রাষ্ট্রপতি জেলা পরিষদের প্রশাসকদের নির্দেশনা দিয়ে বলেন, ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাদের সক্রিয় এবং সজাগ থেকে কাজ করতে হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রপতির কাছে তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, এই সরকার জনগণের সরকার, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। ক্ষমতা বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার ওপর সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও দীর্ঘকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথা কৃতজ্ঞতার সঙ্গে রাষ্ট্রপতি স্মরণ করেন।

এছাড়াও রাষ্ট্রপতি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরের ভলাকুট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

গাজীপুরে দুই শতাধিক কারখানায় তিন দিনের ছুটি

বজ্রপাতে বাবা ও মেয়ে-সহ ৮ জনের মৃত্যু

তামাক ও ধূমপান রোধে কঠোর আইন প্রয়োগের তাগিদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান

মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল?

কুমিল্লায় হতদরিদ্র শিক্ষার্থী উম্মে হাবিবা’র মানবিক সহায়তার আবেদন

তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

বহিষ্কার নয়, আমাকে সংবর্ধনা দেওয়া উচিত ছিলো: রিয়াজুল রিজু

শিক্ষার সকল স্তরে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার দাবি