Daily Samadhan
Tuesday , 15 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
September 15, 2026 11:41 am

সৌদি আরবের তায়েফ, খামিস মুশাইত ও আবহা শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। এসব হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া সাতটি বাড়ি ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার ভোরে হামলার বিষয়টি নিশ্চিত করে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, তিনটি শহরকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আহতদের কারও অবস্থা গুরুতর নয়। তবে কয়েকজন মাঝারি ধরনের আঘাত পেয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আল-মালিকি বলেন, হামলার কারণে সাতটি বাড়ি ও দুটি যানবাহনের ক্ষতি হয়েছে। হুথিরা পরিকল্পিতভাবে বেসামরিক মানুষ ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিহত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সৌদি নেতৃত্বাধীন জোট।

তবে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন। সোমবার তিনি দাবি করেন, আগের ২৪ ঘণ্টায় ইয়েমেনের পাঁচটি প্রদেশে সৌদি যুদ্ধবিমান ৫৪টি হামলা চালিয়েছে। এসব অভিযানে এফ-১৫ ও টাইফুন যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সৌদি হামলার ‘জবাব দেওয়া হবে’ বলে সতর্ক করেন সারি।

এর আগে সোমবার খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে হুথিরা। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আরও বিস্তৃত করার হুঁশিয়ারিও দেয় গোষ্ঠীটি।

দীর্ঘ সময় তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ের শুরু থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হয়েছে।

২০১৪ সালে হুথিরা রাজধানী সানা ও দেশের কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর ইয়েমেনে যুদ্ধ শুরু হয়। পরের বছর, ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে। এর পর থেকেই দেশটির সংঘাত আরও ভয়াবহ রূপ নেয়।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজারহাটের পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসায় দীর্ঘ ১৭ বছরের ভুল বোঝাবুঝির অবসান: অফিসে যোগদান করলেন আরিফুল ইসলাম

হামলার বিচারসহ ৫ দফা দাবিতে জবি উপাচার্যকে স্মারকলিপি দিল ছাত্রশক্তি

বীরগঞ্জে আলোর ভুবন ও টিএমএসএসের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি স্থায়ী কমিটির নতুন চার সদস্য

খামেনির জানাজায় ৭০ দেশের প্রতিনিধি, হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা ইরানের

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান

পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা