Daily Samadhan
Monday , 28 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুরের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 28, 2026 9:12 pm

আবাসন প্রতিষ্ঠান বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মিজানুর রহমান এবং তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী-র দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো.শাহজাহান কবির দুদকের আবেদন মঞ্জুর করে এ নিষেধাজ্ঞা দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সেলিম মিয়া এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী হাউজিং ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলছে।

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায়, প্লট বরাদ্দের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে গত ২১ জুলাই মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বনানী থানায় মামলা দায়ের করা হয়।

ওই মামলায় বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের এমডি মো. মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী ও পরিচালক মো. মোমেনকে আসামি করা হয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের আরও ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ করেছে

বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

‎সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

সবুজের বুকে গোলাপি আভা ছড়াচ্ছে সোনাকান্তের পদ্মরাজ্য

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানাই : তথ্য উপদেষ্টা

‎বিতর্কিত সেই এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

চিকিৎসকদের গল্পগুজব করে কাটালে হবে না, রোগীদেরও খেয়াল রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার নয়, হাইকোর্টের এমন আদেশ স্থগিত

জরুরি বিভাগে আড়াই ঘণ্টা অপেক্ষা, জানতে চাওয়ায় রোগীর স্বজনদের মারধর

ভাসানটেক, করাইল ও সাততলা বস্তির প্রায় এক হাজার সুবিধাবঞ্চিত মানুষ পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা