Daily Samadhan
Monday , 28 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪১৫

প্রতিবেদক
এ কে পলাশ
September 28, 2026 9:25 pm

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৪১৫ জনকে আটক করেছে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চলে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় এবং তাঁর সরাসরি অংশগ্রহণে জেলা পুলিশের সব ইউনিট ও ডিবি পুলিশ অভিযানে অংশ নেয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও কিশোর অপরাধের ঝুঁকি রয়েছে—এমন বিভিন্ন স্থানকে অভিযানের আওতায় আনা হয়। পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে সরাসরি অংশ নেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে আটক ৪১৫ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, উঠতি বয়সী কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

আজ পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম

এ যেন অন্য রকম মিরপুর-১০, স্বস্তিতে পথচারীরা, প্রশংসায় ভাসছে সরকার

কুমিল্লায় মা ও ভাতিজিকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

ডব্লিউইএফ সম্মেলনের প্ল্যানারি সেশনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

বাংলাদেশের প্রেক্ষাপট ও পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী ব্রিকসে যোগ দিতে পারছেন না’

রাউজানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উদযাপন

ঢাকার পাশাপাশি কাল চট্টগ্রামেও চালু হচ্ছে বিশেষ মহিলা বাস

ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, রয়ে গেছে তার চরিত্র: গয়েশ্বর