Daily Samadhan
Monday , 28 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিলে বীরগঞ্জের নেতাকর্মীরা

প্রতিবেদক
মোজাম্মেল হক
September 28, 2026 9:41 pm

পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়েছেন বীরগঞ্জ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শ্রমিক দলের নেতাকর্মীরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজহারুল ইসলাম রাজার নেতৃত্বে নেতাকর্মীরা দিনাজপুর জেলা শ্রমিক দলের আয়োজিত কর্মসূচিতে যোগ দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, জেলা ও উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া বীরগঞ্জের ২নং পলাশবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সবুজ ইসলাম, ১১নং মরিচা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. খাইরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের আহ্বায়ক ও সদস্য সচিবরা কর্মসূচিতে অংশ নেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। তারা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদ জানান। পরে নেতাকর্মীরা জেলা শ্রমিক দলের সমাবেশে অংশ নেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ঐতিহাসিক দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন”

রাজারহাটে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত জিন্নাত আলির আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে জানাজা

প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই: রিজভী

কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

আমরা আপনাদের পাশে আছি’—তরুণ উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী

বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হোয়াইটওয়াশ করে আইরিশদের ইতিহাস

কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

‎প্রতিমন্ত্রী মীর শাহে আলমের চার সাংবাদিকের নামে হয়রানী মূলক মামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

অস্ত্র-মাদক নিয়ন্ত্রণে কুমিল্লা জেলা পুলিশের প্রথম পুরস্কার

শুধু মানুষ নয়, প্রাণীদের জন্যেও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী