Daily Samadhan
Tuesday , 29 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে মোহাম্মদপুরে শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 29, 2026 5:36 pm

নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মোহাম্মদপুর দাওয়াতুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, হাফেজদের নিয়ে বৃহৎ পরিসরে একটি প্রতিযোগিতার আয়োজন চলছে। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “আমরা এই নগরকে সুন্দরভাবে সাজাতে চাই। আমরা এই নগরকে মাদকমুক্ত করতে চাই, চাঁদাবাজমুক্ত করতে চাই, সন্ত্রাসমুক্ত করতে চাই। আর এজন্য দরকার সৎ মানুষের। এই সৎ মানুষ যদি আগামীর নেতৃত্বের আসনে আসে, তাহলে এই সমাজটা পাল্টে যাবে।”

ড. মুহাম্মদ রেজাউল করিম শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়ালেখা করে ভালো মানুষ হওয়ার এবং নিজেদেরকে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

অনুষ্ঠানে মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে হিজাব ও টুপি বিতরণ করা হয়।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার

চুক্তি বাস্তবায়নের ওপরই নির্ভর করছে আলোচনার সাফল্য: পেজেশকিয়ান

দেশে ফিরলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাপানের স্বাস্থ্যখাতের অভিজ্ঞতা কাজে লাগাবেন

রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২৯

মোটরযান মেরামত কারখানা নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

কোরবানির পশুর বর্জ্য এবং পূর্বের জমে থাকা ময়লা-আবর্জনা সরেজমিনে পরিদর্শন করে অসন্তোষ: প্রধানমন্ত্রী

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ আটক-১

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপ, তদন্তে নেমেছে পুলিশ

পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে একযোগে বদলি

রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী: অর্থমন্ত্রী