Daily Samadhan
Tuesday , 29 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
September 29, 2026 11:37 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জিয়া মঞ্চ’র ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের উদ্যোগে আনন্দ র‌্যালী, শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাউজান তাপবিদ্যুৎ গেইট এলাকা থেকে আনন্দ র‌্যালী শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ শেষে রাঙ্গুনিয়াস্থ জিয়া নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তম এর প্রথম সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সমাধিস্থলে জিয়া মঞ্চ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় তথ্য-গবেষণা বিষয়ক সহ-সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় টীম প্রধান ওয়াকিল আহমদ, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরী।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ মানবাধিকার সম্পাদক সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম ফারুকী, চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের আহবায়ক অধ্যাপক খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া মঞ্চের আহবায়ক মো. শাহ আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব হারুনুর রশিদ বাবলা,

চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব এডভোকেট ইস্কান্দার আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলার ১নং সহসভাপতি হাজী ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক মো. এজলাস, সহসভাপতি মো. ইসমাঈল হোসেন, সেকান্দর, নুর মোহাম্মদ, যুগ্ম সম্পাদক এডভোকেট রিনা আক্তার পায়েল, সাহেদ আকবর, মহিন উদ্দিন, মো. ফারুক, রাঙ্গুনিয়া উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু বকর ছিদ্দিক, রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আব্দুস সালাম সবুজ, আনোয়ারা উপজেলার আহবায়ক এম.এম.শিবলী নুমানী,সিনিয়র যুগ্ম আহবায়ক মনির উদ্দীন চৌধুরী সেন্টু,রাউজান উপজেলার সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয়, ফটিকছড়ি উপজেলার সভাপতি অহিদুল আলম, নাজিরহাট

পৌরসভার আহবায়ক মো. এয়াকুব, রাঙ্গুনিয়া পৌরসভার আহবায়ক রফিকুল কাদের, সদস্য সচিব মেহেদী হাসান টিপু, সীতাকুণ্ড উপজেলার যুগ্ম আহবায়ক ফুল মিয়া প্ চক্রান্ত ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। এসব ষড়যন্ত্রকে নস্যাৎ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জিয়া মঞ্চের নেতাকর্মীদের দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রূপনগর থানা ছাত্রলীগের সভাপতি মিঠু আটক

ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চাই: প্রধানমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে কুমিল্লা মহানগর জাসাসের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

সাইবার নিরাপত্তা আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব