Daily Samadhan
Wednesday , 30 September 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বাহিনী প্রধান কর্তৃক ২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দেরকে ট্রফি ও সনদপত্র প্রদান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 30, 2026 5:31 pm

২০২৫ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দেরকে ট্রফি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ বুধবার (৩০-৯-২০২৬) ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার)-দের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন।

অসাধারণ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে কর্মজীবনে অর্পিত দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের জন্য নির্বাচিত ০৭ জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যদেরকে ট্রফি ও সনদপত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ট্রফি ও সনদপত্র বিতরণ শেষে বিমান বাহিনী প্রধান সকলের উদ্দেশ্যে মূল্যবান দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসি (এয়ার) এর ট্রফি ও সনদপত্রপ্রাপ্ত সদস্যগণকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং তাদের এই সম্মাননা কর্মক্ষেত্রে সফলতার স্বীকৃতিস্বরূপ যা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, ঘাঁটি/ইউনিটের এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ঘাঁটি হতে আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

দেশের সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেনেড-মাইন ও মাদকদ্রব্যসহ ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

মানুষ আমাদের ‘আফ্রিকার ব্রাজিল’ বলে ডাকে: হাকিমি

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদণ্ড

রাজারহাটের মানবিক নেতা শাহাদাৎ হোসেন লাল জনপ্রিয়তার শীর্ষে

ইনকিলাব মঞ্চের দায়িত্বে জাবের-জুমা

দুই বছর পর চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন করবেন যেভাবে

‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর

রেল নেটওয়ার্ক পৌঁছাবে সব জেলাতে, অগ্রাধিকারভিত্তিতে কাজ চলছে

​রাজারহাটে জমির খুঁটি না থাকাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহতের অবস্থা আশঙ্কাজনক, বাবার আকুতি

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় নিহত ২৭