Daily Samadhan
Friday , 2 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

প্রতিবেদক
এ কে পলাশ
October 2, 2026 2:10 pm

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোমিন আহমেদ ভূইয়া ওরফে ‘কানা মমিন’ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।
গ্রেপ্তার মোমিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মৃত নান্নু ভূইয়ার ছেলে।
এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি নির্মাণাধীন ভবনের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে মোমিনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসআরবি জানায়, মোমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও মাদকসহ পাঁচটির বেশি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য বলে তথ্য পাওয়া গেছে।

এ ছাড়া তার সহযোগীরা ঠাকুরপাড়া ও আশপাশের এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে এসআরবি-১১।

এসআরবি-১১-এর উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়েছে।

গ্রেপ্তার মোমিনের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সংসদে বসে বাজেট অধিবেশন দেখার সুযোগ পেলেন শিক্ষার্থীরা

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; ধোলাইপাড়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারাচ্ছেন?

মা‌র্কিন ভিসা প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

রোগীদের স্বাস্থ্যসেবা আরও সহজ দ্রুত আধুনিক করতে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে ই- টিকিটিং উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন

নবীজির আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার

প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব

দুর্গাপূজায় শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধ রাউজান