Daily Samadhan
Saturday , 3 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 3, 2026 2:09 pm

আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সংলাপের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ফ্র্যাগমেন্টস, ফ্রন্টিয়ার্স, ফিউচারস: নেভিগেটিং পাওয়ার, টেকনোলজি অ্যান্ড ট্রাস্ট ইন এ ওয়ার্ল্ড রিরিটেন’।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর বক্তব্যে বাংলাদেশের অবস্থান, বিশ্বব্যবস্থার পরিবর্তন, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক সম্ভাবনার বিষয়গুলো গুরুত্ব পাবে।

এ সংলাপে বিভিন্ন দেশের রাজনীতিক, কূটনীতিক, গবেষক, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও গণমাধ্যমকর্মীরা অংশ নিয়েছেন। ৩ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

তিন দিনের সংলাপে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য, আন্তর্জাতিক নিরাপত্তা, অর্থনৈতিক রূপান্তর, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির বিকাশ, গণতন্ত্র ও সুশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আঞ্চলিক যোগাযোগব্যবস্থা ও বাণিজ্যের সম্ভাবনাও আলোচনায় স্থান পাবে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় গ্রিডে যুক্ত হবে ৯১৮ মেগাওয়াট সৌরবিদ্যুৎ

কিন্ডারগার্টেনের লাগাম টানতে কঠোর হচ্ছে সরকার!

থাইল্যান্ডে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলিতে শিক্ষকসহ নিহত ৭

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ১জনকে অর্থদন্ড

ডব্লিউটিও’র সতর্কবার্তা ৮০ বছরের মধ্যে চরম সংকটে বিশ্ব বাণিজ্য!

জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

বিরোধী দলীয় এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

সৈয়দ আবু সারোয়ার উপজেলা চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত