Daily Samadhan
Monday , 12 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শুভ মহালয়া শুভসূচনা

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
October 12, 2026 12:44 pm

“যা বিলীন হয়, তা কেবল রূপ; যা অনাদি থেকে অনন্ত, তাই অস্তিত্ব”—এই চেতনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যকে ধারণ করে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ১০ অক্টোবর শনিবার মহালয়া শুভসূচনা অনুষ্ঠিত হয়।

শুভ মহালয়া অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদেরপ্রধান সমন্বয়কারী সুজিত সরকার,
প্রধান উপদেষ্টা মিলন কান্তি দাশ, দীপক কুমার পালিত, সভাপতি কাঞ্চন দত্ত, সাধারণ সম্পাদক রাজীব চক্রবর্তী এবং অর্থ সম্পাদক অনুপ সেনসহ পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সঞ্চালনায় ছিলেন প্রিয়পম আচার্য্য,
মহালয়া সংগীত পরিবেশন করেন শিল্পী অদিতি বিশ্বাস,

বিজ্ঞাপন বিজ্ঞাপন

“শারদীয় দুর্গোৎসব-২০২৬। এবারের দুর্গোৎসবের গৌরবের ২০ বছর পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে ৮ দিনব্যাপী নানা ধর্মীয়, সাংস্কৃতিক ও আচার-অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন।

৯ অক্টোবর শুক্রবার মনোজ্ঞ ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

১০ অক্টোবর শনিবার মহালয়া শুভসূচনা ও দেবপক্ষে বরণ এবং মাযের পুষ্পাঞ্জলি নিবেদন , উলুধ্বনি প্রতিযোগিতা,শঙ্খধ্বনি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ , ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ।

১৭ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে শ্রীশ্রী মা দুর্গার সপ্তমীপূজা, পূজার শুভারম্ভ, পুষ্পাঞ্জলি নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ।

১৮ ও ১৯ অক্টোবর রবিবার ও সোমবার অনুষ্ঠিত হবে মহাষ্টমী পূজা ও পুষ্পাঞ্জলি নিবেদন। ২০ অক্টোবর মঙ্গলবার অনুষ্ঠিত হবে মহানবমী পূজা, পুষ্পাঞ্জলি নিবেদন ও অন্নপ্রসাদ বিতরণ।

সবশেষে ২১ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে শ্রীশ্রী মা দুর্গার বিজয়া দশমী। এদিন পুষ্পাঞ্জলি নিবেদন, দেবীর বিদায় পূজা ও দুর্গোৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্য, সম্প্রীতি ও উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবারের আয়োজনকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সতীশ বাবু লাইন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসবের সকল ধর্মপ্রাণ ভক্ত, দর্শনার্থী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে উৎসবকে সুন্দর, শান্তিপূর্ণ ও প্রাণবন্ত করে তোলার জন্য বিনীত আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

বাড়ল বাস ভাড়া, প্রতি কিলোমিটারে কত?

রাজারহাটে রাজমল্লীরহাট ফাজিল মাদ্রাসায় ফল বিপর্যয়, ১৪ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ৩-

ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান

শাহজালাল বিমানবন্দর এলাকায় অভিযানে আটক ৮২

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনী শহীদ প্রেসিডেন্ট জিয়ার ভাষণ না থাকার ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

দীর্ঘদিনের রাজনীতিতে যা পাইনি, এবার তা পেলাম : বিএনপির এমপিকে আওয়ামী লীগ নেতা

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল