Daily Samadhan
Wednesday , 17 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না: জামায়াত আমির

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 17, 2026 1:03 am

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে দায়িত্বশীল ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। তিনি বলেন, আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না। যৌক্তিক বিষয়ে মতামত উপেক্ষিত হলে বিরোধী দল ওয়াকআউট করতে পারে, তবে তা দীর্ঘমেয়াদি হবে না। মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না—যৌক্তিক বিষয় উপেক্ষা হলে ওয়াকআউটের সুযোগ থাকবে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কোনো ইস্যুতে আমাদের যদি যৌক্তিক বিষয়টাকে বিবেচনায় না নিয়ে নাকচ করে দেওয়া হয় বা সুযোগ না পাই, তখন আমরা ওয়াকআউট করব। কিন্তু সেটা লং টার্মের জন্য না।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদে তারা সংঘাতমুখী নয়, বরং দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকায় থাকতে চান। দেশের বৃহত্তর স্বার্থে সরকার ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে যৌক্তিক ও ইতিবাচক সহযোগিতার পরিবেশ বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, আমি আবারও বলছি, আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না এবং আমাদের একটা যৌক্তিক বিরোধী দল হিসেবে দেশের স্বার্থে কাজ করার জন্য আপনারা সহযোগিতা করবেন।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

এপিবিএনের ক্ষমতা বাড়িয়ে বিল পাস

ভারতের সঙ্গে সম্পর্ক হবে নতুন বাস্তবতায়, ১৭ বছরের ধারায় নয়: তথ্য উপদেষ্টা

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ

১০ কোটি টাকা নেওয়ার অভিযোগ,‘উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি’: হাসনাত আবদুল্লাহ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫

একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি

সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

এক হাত নেই, তবু গোল্ডেন জিপিএ-৫; ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নে বাধা

বিশ্বকাপ ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে কুমিল্লায় যুবক নিহত