Daily Samadhan
Saturday , 17 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের পাতুয়ারটেকের টুপ টুপ রিসোর্টে আগুন, নিহত ৬

প্রতিবেদক
কক্সবাজার প্রতিনিধি
October 17, 2026 2:33 pm

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ৬জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাতুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে নিহত ব্যক্তিরা পর্যটক। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টা থেকে তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টটিতে উদ্ধার কার্যক্রম শুরু হয়। অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আরো কেউ আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে জানা গেছে। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রিসোর্টটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ

ককরোচ প্রধান অভিজিৎ দীপকে আটক

মা‌র্কিন ভিসা প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা নজরুল: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ৩০ আগস্ট

ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬ আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

সিলেটে শিক্ষামন্ত্রী প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে বসে থাকবো না, সরাসরি সাইবার আইনে গ্রেফতার

ধামইরহাটে মাছের জালে উঠে এলো দুই শিশুর মরদেহ

কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে দগ্ধ ৬