Daily Samadhan
Wednesday , 17 June 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানযোগে সিলেট পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
June 17, 2026 1:23 pm

একাধিক কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানযোগে সিলেট পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

বুধবার সকালে (১৭ জুন) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এরপর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিলেটের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাকে স্বাগতম জানালেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। এ ছাড়া বিকেল পৌনে ৫টায় শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত সাড়ে ৮টায় আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

723561133_1543084694108014_2618211691388724130_n

চা–বাগান অধ্যুষিত মৌলভীবাজার সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি দেখা গেছে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভাকে ঘিরেও জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

শাহজালাল মাজারের দানবাক্স সিলগালার ৩ দিন পর ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০

সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পোশাক শিল্প হবে সহযাত্রী: স্থানীয় সরকার মন্ত্রী

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের

এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, দেশজুড়ে গ্যাসের তীব্র সংকট

হরমুজে মার্কিন অবরোধের ঘোষণা ট্রাম্পের

জুনের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে তদন্তের নির্দেশ মন্ত্রণালয়ের

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে

বন্ধক রাখা স্বর্ণ ফেরত দিতে না পেরে সপরিবারে নিখোঁজ ব্যবসায়ী!

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অটোরিকশায় ২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-১