Daily Samadhan
Sunday , 18 October 2026 | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট পরিষ্কার করলেন এমপি খোকন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 18, 2026 9:35 pm

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আবর্জনা পরিষ্কার করেন তিনি। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

আনিছুর রহমান বলেন, নিজের ঘরের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এসব প্রতিষ্ঠানকে বাসযোগ্য ও ব্যবহারোপযোগী করে রাখতে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, সেবা নিতে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজের বাড়ি মনে করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান। তার কর্মী হিসেবে তারাও মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। এ জন্য জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলে

সর্বশেষ - ব্রাহ্মণবাড়িয়া

আপনার জন্য নির্বাচিত

সৌদিতে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাই নিহত

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, মোট ৮৪৪

কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন,নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

হাসিনার প্রত্যর্পণ না হলে ভারতের সঙ্গে সম্পর্ক গ্রহণযোগ্য নয়: নাহিদ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য তিন সুখবর

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

নেপালে বন্যায় নিখোঁজ ৪০৩ পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা